সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | সময়: সকাল ৯:০০
Day: অক্টোবর 12, 2026

দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে

দুর্নীতি, আর্থিক অনিয়ম ও নথিপত্র জালিয়াতির অভিযোগে দুই জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৩ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পঞ্চগড় জেলা কারাগারের সাবেক জেলার আব্দুল ফাত্তাহকে কারাগারের

অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য

সংগঠিত অভিবাসন সংক্রান্ত অপরাধ দমন, প্রতারণামূলক অভিবাসন প্রতিরোধ এবং অপরাধী চক্রের শোষণ থেকে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় একটি নতুন সহযোগিতা কাঠামো গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। রবিবার (১১ অক্টোবর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অবৈধ অভিবাসনের সঙ্গে যুক্ত

স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেছেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনও ধরনের প্রভাব বিস্তার বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না।’ এবারের স্থানীয় সরকার নির্বাচন কোনও দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে না বলেও জানান তিনি। রবিবার (১১ অক্টোবর) জাতীয়

আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি

আইনশৃঙ্খলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (১১ অক্টোবর) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের নির্ধারিত সভায় এ সিদ্ধান্ত হয়।

জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক— আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্তের অন্যতম দুই অভিনেতা ছিলেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। রবিবার (১১ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের

স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় রিয়াজ উদ্দিন ওরফে রাজু নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি  কক্সবাজারের কলাতলী এলাকার একটি হোটেলের কর্মচারী। 

টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর তিন দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দুই দিন শুক্র ও শনিবার পড়েছে। ফলে দুই দিনের সাপ্তাহিক ছুটিসহ পূজায় সবমিলিয়ে ৫ দিন ব্যাংক বন্ধ

অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?

বিদেশি কারিকুলামে পড়াশোনা করা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (১১ অক্টোবর) রাজধানীর

জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?

নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে নাটোর শহরের কাফুরিয়াপট্টি মহল্লার নূর ক্লথ স্টোর নামের একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে

technoviable
technoviable
Daraz square banner