খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নিয়োগে বৈষম্য হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি সদরের অরুনিমা কমিউনিটি সেন্টারে এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। এখানে শুধু বিএনপির দলীয় লোকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। যার কারণে এই জেলার সাধারণ মানুষ ও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন তাদের প্রতিনিধি নিয়োগ থেকে বঞ্চিত হয়েছে। এখানে তাদের অধিকার খর্ব করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে যোগ্যতা ও প্রতিনিধিত্বের ভিত্তিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
আরও পড়ুন
আগের দিন ঝাড়ু মিছিল, পরদিন বহিষ্কার
খাগড়াছড়ি এনসিপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দীন এবং যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত।
সভায় এনসিপির নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন।
প্রবীর সুমন/এনএইচআর/জেআইএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable